
শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
দর্শনা স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনায় প্রীতি ফুটবল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ২৩ অক্টোবার বিকেল ৩ টায় রংপুর মহানগড়ির দর্শনা স্কুল ও কলেজ মাঠে ক্লাবের নবীন ও প্রবীন সদস্য দের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবে উপদেষ্টা মন্ডলির সদস্য ডঃ আব্দুল্লাহ আল মামুন( সদস্য ইউজিসি), হাজী তানভীর হোসেন আসরাফী ( চেয়ারম্যান বাংলার চোখ), শাফিউল ইসলাম শাফি (সাবেক কাউন্সিলর ১৫ নং ওয়ার্ড, রংপুর সিটি),মাঃ গোলাম কিবরিয়া( সভাপতি সুত্রাপুর কেন্দ্রীয় জামে মসজিদ,রংপুর), জাকির হোসেন পলাশ(সিনিয়র সহ সভাপতি ১৫ নং ওয়ার্ড,রংপুর, মোঃ আজিজুল ইসলাম বাদল( বিশিষ্ট সমাজ সেবক)। উপস্থিত ছিলেন, দর্শনা স্পোটিং ক্লাবের পতিষ্টারকালিন সভাপতি মোজাহিদুল ইসলাম লিখন। সাধারন সম্পাদক মেহেদী হাসান বাপ্পি। সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান বিপু সহ ক্লাবের নবীন ও প্রবীন সদস্য বৃন্দ।