1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

মোঃ আকবর হোসেন, তালা (সাতক্ষীরা):

সাতক্ষীরার তালা উপজেলায় ১২নং খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম শেখ ফারুক হোসেন রানার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় তালা উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম।

যুবনেতা ও তালা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেরুন্নেসা মিনি, সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী নাইস সুলতানা মিলি, মহিলা নেত্রী নাজনীন আক্তার কিয়া, তালা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহমাদ সরদার, সদস্য সচিব সরদার কামরুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ আব্দুল করিম, ইসলামকাটি যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, খলিষখালি যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব রিপন মোল্লা, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, সাবেক সভাপতি রিপন মোড়ল এবং পাটকেলঘাটা হারুনারশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

স্মরণসভায় বক্তারা মরহুম শেখ ফারুক হোসেন রানার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় নিজ গ্রামের মসজিদে এবং তালা উপজেলা যুবদলের আয়োজনে তালা উপজেলা প্রেসক্লাবে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুফতি এইচ এম এনামুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তালা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT