1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’। বড় আঁচড়ায় মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল। তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ। রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক। তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও তথ্য গোপনের অভিযোগ। বিলাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ। সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি।

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ আকবর হোসেন তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: 

সাতক্ষীরার তালায় মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। মাল্টিজার ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘টুগেদার’ প্রকল্পের ইনচার্জ জোসেফ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে দেবকী রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ এবং মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী সুনেন্দা ভদ্র।

এছাড়া তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের বিস্তারিত কার্যক্রম ভিডিও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রকল্পের আওতায় সর্বমোট ১ হাজার ৭৫ জনকে আর্থিক সহযোগিতা ও খাদ্য প্রণোদনা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT