1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ। রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক। তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও তথ্য গোপনের অভিযোগ। বিলাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ। সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি। বিলাইছড়িতে দুই ইউএনকে ঘিরে  বিদায় ও বরণ সংবর্ধনা । কেশবপুরে মাননীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ। শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু। মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত।

বিলাইছড়িতে দুই ইউএনকে ঘিরে  বিদায় ও বরণ সংবর্ধনা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনকে বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভি দাশকে বরণ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মো. জাকির হোসেন বিলাইছড়ি উপজেলায় ২ মাস ১৫ দিন দায়িত্ব পালন করার পর বদলিজনিত কারণে বিদায় নেন। তাঁর পরবর্তী কর্মস্থল কুমিল্লার দাউদকান্দি উপজেলা। অন্যদিকে, নবাগত ইউএনও অভি দাশ এর আগে লক্ষ্মীপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত দুই ইউএনওকে উপজেলা প্রশাসন ও উপজেলাবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুর, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতিয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু), প্রভাষক অমৃত চাকমা, ওয়ার্ড মেম্বার তঞ্চঙ্গ্যা ও জ্যোতিময় চাকমাসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বিদায়ী ইউএনও মো. জাকির হোসেনের দায়িত্ব পালনকালে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নবাগত ইউএনও অভি দাশকে বিলাইছড়িতে স্বাগত জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT