1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

মাধবপুরে দ্রুতগামী বাসের চাপায় সবজি ব্যবসায়ী নিহত, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ২৩৬ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বৃহস্পতিবার সকালে দ্রুতগামী বাসের চাপায় ফিরোজ মিয়া(৪৫)নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। ফিরোজ মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের আলিনগর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়-বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উল্লেখিত এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কুমিল্লা ট্রান্সপোর্ট নামে যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হয়।এ সময় এলাকার বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে।

বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকার পর খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস.আই মুসলেহউদ্দিন সহ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে যান চলাচল স্বাভাবিক করে।
পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-রাস্তা পারাপারের সময় ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT