1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ।

নড়াইলের কালিয়ায় কালিয়ায় ইভটিজিং ও উপাধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৮১ বার পঠিত

নড়াইলের কালিয়ায় কালিয়ায় ইভটিজিং ও উপাধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

মোঃ হাচিবুর রহমান নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় ইভটিজিং ও উপাধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিলবাউজ গ্রামের তবিবর মোল্যার ছেলে ইভটিজার ও হামলাকারী ও অত্র কলেজের বহিস্কৃত ছাত্র রায়হান মোল্যার শাস্তির দাবিতে ২৩ এপ্রিল (শনিবার) সকাল ১১ টায় সরকারি শহীদ আব্দুস সালাম কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহীদ আব্দুস সালাম কলেজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ কামাল মাহামুদ, প্রভাষক শাম্মি আক্তার, প্রভাষক শাহাদত হোসেন, প্রভাষক নাসরিন সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, ২০১৯ সাল থেকেই রায়হান মোল্যা কলেজের অসংখ্য ছাত্রীদের সাথে অশোভন আচারন করায় ভুক্তভোগী ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করলে ২০২০ সালের ১৪ জানুয়ারী মিটিংএর মাধ্যমে তাকে কলেজ থেকে বহিস্কার করা হলেও রাজনৈতিক ছত্রছাঁয়ায় কলেজে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে মামলা করতে গেলে কালিয়া থানায় মামলা না নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে সামাজিকভাবে বারবার মিমাংসা করে দিলেও থেমে থাকেনি তার অপকর্ম। কলেজের মহিলা প্রভাষকদের সাথেও অভিযুক্ত রায়হান মোল্যা খারাপ আচার করেছে বলে বক্তব্যে তারা জানান। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ২১ এপ্রিল উপাধ্যক্ষ কামাল মাহামুদকে কালিয়া রেজিষ্ট্রী অফিসের সামনে মোটরসাইকেলে থাকা অবস্থায় রায়হান মোল্যা হামলা করে আহত করে। ওই দুষ্ট চক্রের কবল থেকে কলেজ রক্ষাসহ ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা প্রদান এবং প্রশাসনের প্রতি রায়হানের কঠোর সাজার আহ্বান জানান বক্তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আবু সাইদ, প্রভাষক খোকন, প্রভাষক পরেশ চন্দ্র দাশ, প্রভাষক লিপটন সাহা, সাইদুর রহমান, আব্দুল আলীম, অর্পনা রানী দাশ, বাতেন, রত্না দে, নাছরিন সুলতানা সহ শিক্ষার্থীরা। মানবন্ধন শেষে রায়হান মোল্যার শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কলেজ সংলগ্ন রাস্তা প্রদক্ষিন করে শেষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT