1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

ঘুষ বানিজ্যের ভিডিও প্রকাশ:তদন্ত শুরু,বেপরোয়া এসআই মিজান ভুক্তভোগীদের নিয়ন্ত্রনে আনার চেষ্টা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ এপ্রিল, ২০১৯
  • ২৭২ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার এসআই মিজানের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় গত কয়েক দিন যাবৎ ধারাবাহিক ভাবে প্রচারিত হচ্ছে। এতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। পুলিশের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বিষয়টি আমলে নেন এবং তদন্ত কাজ শুরু করেন।

তদন্ত কালীন সময় ধূর্ত এসআই মিজানের সাক্ষ্য প্রদানকারী গ্রাম বাসীদের বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করে চলেছেন। ইতোমধ্যে প্রকাশিত রিপোর্টে বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রামের সাক্ষী কোহিনুর বেগমকে ভয়ভীতি দেখিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়, অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের জসীম উদ্দীন কেও ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। শুধু তাই নয় ভুক্তভোগীদের নিয়ন্ত্রনে এবং নিশ্চয়তা পেতে স্বাক্ষরিত সাদা কাগজে গ্রামবাসীদের স্বাক্ষর ও জালিয়াতি করে।

যা কিনা মিজানের অজান্তেই জালিয়াতি করা ঐ পত্র ভাইরাল হয়ে স্থানীয় সাংবাদিকদের হাতে এসে পৌছায়। সাংবাদিক মহলে বিষয়টি জানাজানি হওয়াতে স্থানীয় সাংবাদিকগণ ঘুষখোর এবং দুর্নীতিবাজ বেনাপোল পোর্ট থানার এসআই মিজানের বিরুদ্ধে প্রতিবাদ লিপি প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহন করে। সাথে সাথে তার এই অনৈতিক কর্মকান্ডের জন্য পুলিশের সুপারিশের অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য: বেনাপোল পোর্ট থানার এসআই মিজান এর বিরুদ্ধে ঘুষ চাঁদাবাজির রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন কায়দায় হুমকি প্রদান করে আসছে। সাংবাদিকদের দাবী তার এই হুমকির প্রতিবাদে উর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন। অন্যথায় এসআই মিজানের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা হবে বলে সাংবাদিক নেতৃবৃন্দ জানিয়ে দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT