1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় দুই বাংলাদেশি সহ নিহত -৪০

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৪০৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেক্স:নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় নিহতদের মধ্যে দু’জন বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আরও আট বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির এক ব্যক্তি বলেছেন, গোলাগুলির পর থেকে তার এক আত্মীয়কে খুঁজে পাচ্ছেন না তিনি। তার ফোন নম্বরও বন্ধ।

স্থানীয় সময় শুক্রবার বেলা দেড়টার দিকে আল নূর নামের মসজিদে ওই হামলা হয়। আল নূর ছাড়াও হামলা হয়েছে ক্রাইস্টচার্চের আরেকটি মসজিদেও। এতে সব মিলিয়ে ৪০ জন নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স বলছে, নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় হ্যাগলি ওভাল মাঠের কাছে আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় ওই হামলার মুখে পড়েন তারা। একজন নারী মসজিদের প্রবেশ মুখে এসে বাংলাদেশ ক্রিকেটদলের খেলোয়াড়দের সেখানে হামলা হয়েছে জানিয়ে ঢুকতে নিষেধ করেন। সাথে সাথেই তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জঙ্গি ধাঁচের পোশাকে এক ব্যক্তি আল নুর মসজিদে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রয়টার্সকে জানিয়েছেন, মসজিদে নামাজ পড়তে ঢুকছিলেন খেলোয়াড়রা; এসময় হামলার ঘটনা ঘটে। তারা নিরাপদে ফিরে আসেন।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, দুটি মসজিদে হামলার ঘটনায় ‘যতদূর জানতে পেরেছি’ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একজন নারী ও তিনজন সন্দেহভাজন পুরুষকে ধরা হয়েছে। অন্য কেউ এতে জড়িত আছে কিনা তা আমরা নিশ্চিত নয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT