1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ।

মধুপুরে ফিলিপাইন থেকে আমদানি করা আনারসের চারা বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৫ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাাইল)প্রতিনিধিঃ

ফিলিপাইন থেকে আমদানি করা এমডি ২ নামের উন্নত জাতের আনারসের চারা কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়েছে। উপজেলার মহিষমারা কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে উন্নতজাতের এই আনারস চারা বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যোথ উদ্যোগে পরিচালিত এই অনুষ্ঠান বাস্তবায়ন করে হটিকালচার সেন্টার ধনবাড়ী।
এতে সভাপতিত্ব করেন মধুপুরের বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক মো. রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বছরব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো: মেহেদী মাসুদ। অন্যান্যের মধ্যে ওই প্রকল্পের কনসালটেন্ট মো. কামরুজ্জামান, সিনিয়র উদ্যানতত্ববিদ ফৌজিয়া আক্তার, উদ্যান উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল আহমেদ, বিএডিসি মধুপুরের উপ-পরিচালক ইকবাল মো. মুনতাসির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচিত কৃষক উপস্থিত ছিলেন।
এ সময় কৃষি বিশেষজ্ঞগন মধুপুরের ্আনারস চাষীদের নতুন জাতের চারা রোপন ও পরিচর্যা পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠান শেষে মহিষমারা এলাকার চাষি মো. ছানোয়ার হোসেনের আনারস বাগানে অতিথিবৃন্দ আনারসের চারা রোপণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT