1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২২৪ বার পঠিত

সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধিঃ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। সে লক্ষ্য অর্জনে সরকার শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এমপি)। সোমবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে বাস্তবায়নধীন বিভিন্ন শ্রেণির ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সমাজের মূল ধারায় যুক্ত করে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা শিক্ষা-দীক্ষা এবং আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে তাদের এগিয়ে নিয়ে আসার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। তাদের জীবনমান উন্নত করার লক্ষ্য নিয়েই সরকার কিছু বিশেষ এলাকায় উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার সবসময় মনে করে শিক্ষা হচ্ছে জাতির অধিকার। শিক্ষার অধিকার থেকে যেন কেউ পিছিয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একদিন এই ছেলে-মেয়েরা লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ জাতি হিসেবে গড়ে উঠবে, দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন। দেশে যত দিন নৌকা আছে, তত দিন উন্নয়ন আছে। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে এমন কোনো মানুষ নেই, যারা প্রধানমন্ত্রীর দেওয়া সুবিধা পায়নি। এসময় মন্ত্রী সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার হামিদ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর মোর্শেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ প্রমুখ।

পরে মন্ত্রী প্রাথমিক পর্যায়ে ৩০ জন, মাধ্যমিক পর্যায়ে ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান ও ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল তুলে দেন৷ এর আগে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্য ৫০ জন সুফলভোগীর মধ্যে উন্নতমানের বকনা গরু ও গো-খাদ্য উপকরণ বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT