1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৫০ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছে। এসময় মারাত্মকভাবে আহত হয়েছে হেলপার (চালকের সহকারি)।

রবিবার (১২ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনাস্থল থেকে চালক মো. হেলাল (৪২) কে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা এবং হেলপার মোস্তফা (৪০) কে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

কুমিরা হাইওয়ে থানার এএসআই এমরান উদ্দিন বলেন, রবিবার ভোরে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলে চালক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ফজল কাদেরের ছেলে মো. হেলাল (৪২) ঘটনাস্থলে নিহত ও আহত হন একই থানার ছামবল গ্রামের আব্দুর সালামের ছেলে মোস্তফা (৪০)। দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT