1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম
মোঃ মাসুদ রানা রাশেদ: বিজয়ের চেতনার মাস ডিসেম্বর মাস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এটি চুড়ান্ত রুপ ধারণ করে। এ ডিসেম্বর মাসের শুরু থেকেই জাতীয় পতাকা তৈরি ও বিক্রি বেড়ে যায়। ১৬ ডিসম্বের আসতে আর মাত্র ৪দিন বাকি। ফলে লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাড়ির ছাদে, বারান্দায়, ভ্যান, রিক্সা, অটো এমনকি মোটর সাইকেলে উড়ছে লাল-সবুজের জাতীয় পতাকা।

গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন অলিতে-গলিতে মৌসুমী পতাকা বিক্রেতারা হাঁকডাক দিয়ে বিক্রি করছেন বাংলাদেশের জাতীয় পতাকা।

নাম প্রকাশে অনেচ্ছুক মৌসুমী পতাকা বিক্রেতা জানান, প্রতি বছর ১লা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জাতীয় পতাকা বিক্রি করে ১৫হাজার থেকে ২০হাজার টাকা আয় করা যায়। আকার ভেদে ১০টাকা থেকে ৩শত টাকা পর্যন্ত পতাকা বিক্রি করছেন তিনি।

জাতীয় পতাকা ক্রেতা লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থী এস এম হাসান আলী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে জাতীয় পতাকা কিনছি।

বীরমুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই পতাকা যেন অবমাননা করা না হয়। সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT