1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

শাহ পরীর দ্বীপে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানদের বিষপান করিয়ে বাবা-মেয়ের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

মাসুূদ মির্জা

কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে চার জন বিশ পান করেছে বলে জানাগেছে। তবে এদের মধ্যে পিতা সহ এক সন্তানের মৃত্যু হয়েছে। বাকী দুই জন কে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার ৯ ডিসেম্বর রাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া র আনোয়ার (২৭) স্ত্রীর সাথে অভিমান করে এক ছেলে ও দুই মেয়ে কে বিশ পান করিয়ে পরে নিজেও বিশ পান করেন। তথ মধ্যে পিতা সহ এক জনের মৃত্যু হয়। বাকী দুই জন কে কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসা অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

মৃত আনোয়ার স্থানীয় বাসিন্দা ইমাম শরীফ প্রকাশ কানপুরার মেয়েকে বিয়ে করে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছিল।ঐ সংসারে তিন জন সন্তান রয়েছে। কিন্তু রবিবার বিকেলে হঠাৎ পারিবারিক কলহের জেরে আনোয়ার ও তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী তিন সন্তানকে রেখে অন্যত্র চলে যায়।
যার অভিমান সহ্য করতে না পেরে স্বামী আনোয়ার তার তিন সন্তানসহ নিজেই বিষপান করে। এসময় আনোয়ার ও তার মেয়ে রাহেনী (৯) দুজনের মৃত্যু হয়।পরে স্থানীয়রা বাকি দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরন করেন।

টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করে দৈনিক বাংলার প্রত্যয়কে জানান, উক্ত ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশের একটি টিম ঘটনা স্থলে রয়েছে। বিষপানে মৃত্যুর বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT