1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

১০০ কোটি রুপিতে বিয়ের ছবি-ভিডিওর স্বত্ব বিক্রি ভিক্যাটের?

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১০৪৮ বার পঠিত

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে অনুরাগীদের উৎসাহের অন্ত নেই। একসঙ্গে দুজনকে দেখার অপেক্ষায় প্রায় সকলেই। তবে বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছেন ভিক্যাট। শোনা যাচ্ছে, অতিথিদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। শুধু পাপারাৎজির নজর এড়ানোই কি লক্ষ্য নাকি অন্য কোনো কারণ রয়েছে? তা নিয়ে চলছে জোর চর্চা।

শোনা যাচ্ছে, একটি অনলাইন সংস্থা নাকি ১০০ কোটি রুপির বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবির স্বত্ব কিনে নিয়েছে। পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ভিক্যাটের বিয়ের ছবি ও ভিডিও। সে কারণেই নাকি রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ভিক্যাটের বিয়ের আসরে আমন্ত্রিতদের ছবি তোলার ক্ষেত্রে জারি কড়া বিধিনিষেধ। কেউই সেখানে তুলতে পারবেন না ছবি। তোলা যাবে না ভিডিও। তৈরি করা যাবে না রিলস। ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া সেই ছবি ও ভিডিও শেয়ার করা যাবে না। তবে ভিকি-ক্যাটরিনা ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে সায় দিয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, এর আগে দীপিকা ও রণবীরকেও নাকি একই প্রস্তাব দিয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। তবে তাতে সায় দেননি দীপবীর।

শুক্রবার গাঁটছড়া বাঁধবেন ভিক্যাট। ইতোমধ্যেই নাকি তারকা জুটির আত্মীয়রা রাজস্থানে পাড়ি দিয়েছেন। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার বিয়ের আসরে আমন্ত্রিতরা প্রায় সকলেই হাইপ্রোফাইল। সেই কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সেটি। রাজস্থানের প্রাচীন ওই দুর্গের ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন, টাইমস অব ইন্ডিয়া

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT