1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

বধূবেশে নজর কাড়লেন রোজিনা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৮১৭ বার পঠিত

লাল রঙের লেহেঙ্গায় নব বধূবেশে ক্যামেরাবন্দী হয়েছেন এক যুবতী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো ছবিটি এখন ভাইরাল। নব বধূবেশে এই যুবতী কে? ভালো করে খেয়াল করলেই বোঝা যায়, এই রমণী কোনো যুবতী নন, আশির দশকের ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা রোজিনা।

৬৬ বছর বয়সে বধূ সেজে তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। কোনো নাটক বা সিনেমার জন্য রোজিনার এমন সাজ নয়। কোরিওগ্রাফার তানজিল জনির আয়োজনে একটি ফটোশুটের জন্য এমনভাবে ক্যামেরাবন্দী হয়েছেন রোজিনা। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন রূপে নিজেকে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমি সেই আশির দশকে চলে গিয়েছি।’ আনজারার পোশাক, ইসমান নিলয়ের মেকআপে ছবিগুলো তুলেছেন থাপা সাহা।

কোরিওগ্রাফার তানজিল জনি এর আগে হিরো আলম, অপু, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকের লুক পরিবর্তন করে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হন। তবে এবার রোজিনার কাজটি করার পর সবার কাছ থেকে অন্যরকম সাড়া পেয়েছেন বলে জানান জনি। জানালেন সামনেও এ ধরনের কাজের ইচ্ছা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT