1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

কাজিপুরে দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৫১ বার পঠিত

 

মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের কাজিপুরে দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন সামাজিক সংগঠন এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । ২৬ই নভেম্বর এ দিবস উপলক্ষে বাদ জুমা একটি বর্ণাঢ্যশোভাযাত্রা অত্র সংগঠনের কার্যালয় চালিতাডাংগা থেকে শুরু করে চালিতাডাংগা বাজার প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে এসে সমবেত হয়। উক্ত শোভাযাত্রার অংশ নেন সংগঠনের সভাপতি মোঃ হামিদুর রহমান সবুজ , সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি কামাল পাশা, সাবেক সভাপতি সাজেদুল করিম স্বপন,সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ ও এলাকার সুশীল সমাজের এক অংশ। পরে কার্যালয় চত্বরে অত্র প্রতিষ্ঠানের সভাপতি হামিদুর রহমান সবুজের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় তিনি বলেন, দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নের পাশাপাশি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের লেখা পড়ার পথ সুগম করতে প্রতি বছর বিভিন্ন উদ্যোগ গ্রহন তথা আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।করোনাকালে দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এলাকার বিভিন্ন আর্থ- সামাজিক উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে ভুমিকা রাখছে। আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অত্র সংগঠনের প্রচার সম্পাদক সেলিম রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চালিতাডাংগা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, অত্র সংগঠনের উপদেষ্টা সদস্য রোকনুজ্জামান মিল্টন, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্ঠা ও চালিতাডাংগা মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক। আরও বক্তব্য রাখেন অত সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সভাপতি সাজেদুল করিম স্বপন, চালিতাডাংগা ইউনিয়ন আঃলীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদার, উপদেষ্টা আব্দুর রাজ্জাক প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন অত্রপ্রতিষ্ঠানের উপদেষ্টা সদস্য শফিকুল ইসলাম সাংবাদিক , চালিতাডাংগা ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যান্য সদস্য বৃন্দ। পরে ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানান ও সংগঠনের উত্তরোত্তর উৎকর্ষ ও উন্নতি কামনা করেন প্রধান অতিথি খলিলুর রহমান সিরাজী।উল্লেখ যে অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় সার্বক্ষনিক প্রতিষ্ঠানটি দেখভাল করছেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT