1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

নাগরপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত ১; আহত ৬।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা ,

নাগরপুর(টাংগাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

 

শুক্রবার(২৬ নভেম্বর), সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকেল গ্রামে এই সংগর্ষের ঘটনা ঘটে।

 

সংঘর্ষে নিহত তোতা শেখ (৪০) দপ্তিয়র ইউনিয়নের পাইকেল গ্রামের আক্কেল শেখের ছেলে।

 

 

 

নিহত তোতার ভাই এবং সংঘর্ষের ঘটনায় আহত রফিক শেখ সাংবাদিকদের জানান, তারা পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক এবং এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। তবে, একই গ্রামের আ. লীগের আরেকটি গ্রুপ তাদের বিরুদ্ধে নির্বাচনে কাজ না করার অভিযোগ আনে। এই বিষয় নিয়ে শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

পরে সন্ধ্যায় ওই গ্রুপ সদলবলে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। স্থানীয়দের আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের চিকিৎসক আমার ভাই তোতা শেখকে মৃত ঘোষণা করেন,’ বলেন তিনি।

 

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ শুরু করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT