1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

দীঘিনালা মেরুং ইউপি’তে মাহমুদার সমর্থনে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

 

 

মো. মহাসিন মিয়া, দীঘিনালা।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ২৮ নভেম্বর ১নং মেরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী মাহমুদা বেগম লাকি’র সমর্থনে ছোট মেরুং বাজারে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ নভেম্বর (শুক্রবার) খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন’র সঞ্চালনায় এবং রুহুল আমিন মেম্বারের সভাপতিত্বে সভায় স্বাগতিক বক্তব্য রাখেন রহমান কবির রতন বর্তমান চেয়ারম্যান ১নং মেরুং ইউনিয়ন পরিষদ।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া বেগম।

 

সাফিয়া বেগম তার প্রধান অতিথির বক্তব্যে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে বলেন, আমার দেশ ছবির মত সুন্দর দেশ। সেখানে নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, স্বাধীনতার প্রতিক, নৌকা মহান মুক্তিযুদ্ধের প্রতিক, নৌকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক, নৌকা আমাদের দেশ উপহার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। আপনারা ২৮ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করে নারী নেতৃত্বের ও নারীর অধিকার রক্ষা করার সুযোগ দিবেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম।

 

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন, দিলরুবা জামান শেলী-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, শতরূপা চাকমা মহিলা সম্পাদিকা ও সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ, ক্রাসারু মারমা- খাগড়াছড়ি সভাপতি জেলা মহিলা আওয়ামীলীগ, শাহিনা আক্তার- জেলা পরিষদ সদস্য ও সাধারণ সম্পাদিকা খাগড়াছড়ি মহিলা আওয়ামীলীগ, নিগার সুলতানা- সাবেক জেলা পরিষদ সদস্য ও সহ-সভাপতি খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগ, অন্তরা খীসা-সাংগঠনিক সম্পাদক খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগ, ফারজানা আজম-সাধারণ সম্পাদক খাগড়াছড়ি জেলা যুব মহিলালীগ,

সীমা দেওয়ান সভানেত্রী ভাইস চেয়ারম্যান- দীঘিনালা উপজেলা পরিষদ ও মাহমুদা বেগম লাকির সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT