1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

বিলাইছড়িতেও তীব্র ভূমিকম্প || এখনো কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৮১ বার পঠিত

 

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- সারাদেশের মত বিলাইছড়িতে তীব্র ভূমিকম্প অনূভুত হয়েছে। তীব্র ভূমিকম্প অনূভুত হলেও এখনো কোনো ক্ষয় – ক্ষতির খবর পাওয়া যায়নি। কোথাও কোন ভবন ও পাহাড় ধসে পড়েছে বলে এমন কোন তথ্য জানা যায়নি। বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন জনের কাছ থেকে খবর নিয়ে জানলে তারাও এ তথ্য জানান।

 

 

ভূমিকম্পের ফলে সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা যায়। ঘুম থেকে উঠতে না উঠতে হঠাৎ এমন ভূ-কম্পনে কখন কোথায় মূহুর্তে কার কি হয় বা না হয় এমন আতঙ্কে কাটিয়েছে সবার মাঝে।

 

এমন ভয়ানক পরিস্থিতি থেকে রেখাই পেতে উপজেলায় যারা বিল্ডিং-এ ছিলেন তারা তাৎক্ষণিক নিরাপদ স্থান বাইরে খোলা মাঠে অবস্থান নিয়েছেন।

 

 

অন্যদিকে, যারা তং ঘর ও মাছাং ঘরে অবস্থান করছিলেন তারা বলেছেন, তারা যেন কোন দোলনায় দোল খাচ্ছেন বা কেউ যেন দোলনায় দোলাচ্ছেন।

 

 

আর একদিকে জানা যায়, হঠাৎ এমন কম্পনের কারণে যাদের ছোট্টো ছেলে আছে বা রয়েছে তাদের বাচ্চাগুলো ভয়ে আতঙ্কে মা ও বা, ও মা ও বা বলে কেঁদেছেন বলেও জানা যায়।

 

 

ভূতত্ত্ব বিদ্ ও আবহাওয়া বিদদে্র মতে, ভূমি কম্পের উৎপত্তি স্থল হলো মায়ানমারের হাখা হতে ১৯ কিলোমিটার উত্তর – পশ্চিমে বলে জানা যায় এবং অনূভুত হয়েছিল ভোর ৪ টা ৪৫ মিনিটে। যার কম্পনের মাত্রা ছিল ৬.১। একই ভাবে বিলাইছড়িতে ছিল বলে জানা যায়, কারণ বিলাইছড়ি উপজেলা শেষ সীমানা মায়ানমারের সঙ্গে রয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT