1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া করতে গিয়ে এক যুবক আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

 

 

কুমিল্লা প্রতিনিধিঃ

 

কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ছোট ভাই মিরাজ (২৫) এক প্রবাসীর স্ত্রী প্রিয়া আক্তার নামে এক গৃহবধুর সাথে পরকিয়া করতে গিয়ে স্থানীয় যুবকদের হাতে আটক হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে পাশ্ববর্তী লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কৈত্রা গ্রামে প্রবাসীর স্ত্রী প্রিয়ার নানার বাড়ীতে।

 

আটকৃত মিরাজ কে তার বড় ভাই লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোটা অংকের বিনিময়ে ছাড়িয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

 

স্থানীয়রা জানায়, প্রবাসীর স্ত্রী প্রিয়ার সাথে লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ছোট ভাই মিরাজ র্দীঘ দিন যাবত পরকিয়া চালিয়ে আসছে। তারা উভয়ে বিভিন্ন সময়ে একাধিক স্থানে মিলিত হয়েছে। এরই অংশ হিসাবে গত সোমবার রাতে পাশ্ববর্তী লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কৈত্রা গ্রামে প্রবাসীর স্ত্রী প্রিয়া আক্তারের নানার বাড়ীতে এক সাথে পেয়ে স্থানীয় যুবকরা তাদের কে আটক করে স্বীকারোক্তি আদায় করে। বিষয়টি জানাজানি হলে অনেক লোকজন জমায়েত হয়।

 

সংবাদ পয়ে বড় ভাই লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোটা অংকের বিনিময়ে ছাড়িয়ে নেয়।

 

ঘটনার সত্যতা জানতে প্রবাসীর স্ত্রী প্রিয়ার নানার বাড়ীতে গেলে নানার বাড়ীর লোকজন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ বিষয়ে মিরাজের বড়ভাই মিজানের সাথে কথা বলার জন্য অনুরোধ করেন।

 

অটককৃত মিরাজ ঘটনার কথা স্বীকার করে বলেন, আমার সাথে লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কৈত্রা গ্রামের যুবকদের সাথে অনেক দিন থেকে দন্ধ ছিল। ওইদিন কৈত্রা গেলে তারা আমাকে আটক করে রাখলে বড় ভাই গিয়ে নিয়ে আসে। পরকিয়ার কথা মিথ্যা।

 

লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও বক্তব্য নেয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT