1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

ঝালকাঠিতে তুলে নিয়ে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

 

 

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 

ঝালকাঠির রাজাপুরে সিফাতুল ইসলাম তামিম (১৮) নামে এক কলেজছাত্রকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের স্বীকার তামিম উপজেলা সদরের বাঘড়ি এলাকার মো. খলিলুর রহমানের ছেলে ও বরিশাল পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।

 

নির্যাতনকারী সোহাগ হোসেন অপু মৃধা উপজেলার সদর ইউনিয়নের সত্যনগর এলাকার বাসিন্দা ও বরিশাল বিমানবন্দর থানায় কর্মরত (এএসআই) মো. ইদ্রিস আলী মৃধার ছেলে।

 

আহত তামিম জানায়, গত মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় দুই দল এসএসসি পরীক্ষার্থী সংঘর্ষে জড়ানোর পরিকল্পনা করিছিল। তামিম বুঝতে পেরে দুই পক্ষকে ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেয়। পরে দুই পক্ষই ঘটনাস্থল থেকে চলে যায়। এই দুই পক্ষের মধ্যে এক পক্ষ নির্যাতনকারী অপু মৃধার সহযোগী। এই ঘটনার জেরে গতকাল বুধবার বিকালে অপু ও তার দুই সহযোগী মিলে দুইটি মোরটসাইকেলে করে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে তামিমকে তুলে নিয়ে আঙ্গারিয়া এলাকায় যায়। সেখানে আঙ্গারিয়া পঞ্চগ্রাম বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে আটকে টানা দুইঘন্টা হাতুড়ি ও লোহার রড দিয়ে তামিমকে নির্মমভাবে পেটায়। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের বারান্দা থেকে গুরুতর আহতাবস্থায় স্বজনরা তামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

 

জানা যায়, অপু মৃধা এর আগেও একাধিকবার এমন নির্মম ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম মনিরুজ্জামানের ছোট ভাই যুবলীগ নেতা সাইফুজ্জামান রুবেল হত্যাচেষ্টা, সত্যনগর এলাকার অপর এক যুবককে হত্যাচেষ্টা, পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ও মাদকের মামলাসহ রাজাপুর ও ঝালকাঠি থানায় একাধিক মামলা রয়েছে।

 

তামিমের বাবা মো. খলিলুর রহমান মুঠোফোনে বলেন, আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। লিখিত অভিযোগ নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টা পর্যন্ত থানায় অবস্থান করেও মামলা করতে পারিনি। পুলিশ বলেছে, তদন্ত করে দেখে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি এই ঘটনার বিচার চাই।

 

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. হালিম তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT