1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতঘরে আগুন ও ম্যাজিক জাল পুড়ে ছাই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

 

ওসমান গনি ,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়ন, বালুয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগিনার ঘরে মামি ও মামাতো ভাই আগুন দেয়াসহ চাচার সংসার চালানো দেড় লক্ষ টাকার মেজিক জাল পুড়ে ছাই বশীভূত করে দেয়ার অভিযোগ ।

বুধবার গভীর রাতে বালুয়াকান্দি পশ্চিমপাড়া মুক্তার হোসেন বাড়িতে এ ঘটনা ঘটেছে। মুক্তার হোসেন এর মা মিনারা বেগম জানান মেয়ে ফরিদা বেগমের ছেলে ফরহাদ( ২২) কে মুক্তার হোসেন এর অপর এক ভাই আখতার হোসেনের খালি ঘরে থাকতে দেয়াকে কেন্দ্র করে এই সন্ত্রাসী কাজের সূত্রপাত ঘটেছে। ফরহাদ হোসেনের মামি ইমাম হোসেনের স্ত্রী শ্যামলী বেগম ও তার ছেলে এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

ফরহাদ হোসেনের বাবা মনির হোসেন জানান ফরহাদ হোসেনের নানা জীবিত অবস্থায় ফরহাদ হোসেনের নামে বাড়ি থেকে কিছু পরিমাণ জায়গা ফরহাদ হোসেন কে লিখে দিয়েছেন। ফরহাদ হোসেনের সেই লিখিত মালিকানা জায়গা ইমাম হোসেনের স্ত্রী শ্যামলী বেগম জোরপূর্বক দখল করে রেখেছে। জায়গার বিরোধকে কেন্দ্র করে ফরহাদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন ও মুক্তার হোসেন এর ম্যাজিক জাল পুড়িয়ে দিয়েছে শত্রুপক্ষ ।

মুক্তার হোসেন জানান ভাগিনা ফরহাদ হোসেন কে খালি ঘরে থাকতে দেয়ায় , শত্রুদের দেয়া আগুনে সে সর্ব নিঃস্ব হয়ে পড়েছে। এক লক্ষ ৮০ হাজার টাকার ত্রিশটি ম্যাজিক জাল পুড়িয়ে দিয়েছে শত্রুপক্ষ। শেষ স্থানীয় একটি এনজিও থেকে লোন নিয়ে ম্যাজিক জাল কিনে সংসার চালাতো মুক্তার হোসেন ।

গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT