1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

শার্শার কাশিপুরে নৌকা প্রার্থী আসাদুজ্জামান মুকুলের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৯২ বার পঠিত

মেহেদী হাসান,শার্শা প্রতিনিধিঃ

 

যশোরের শার্শা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ডিহি ইউনিয়নের দলীয় প্রতীক নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান মুকুলের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার(২৪শে নভেম্বর )বিকাল ৩ টার সময় উপজেলার কাশিপুর বাজার সংলগ্ন কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ পথসভা অনুুষ্ঠিত হয়।

এসময় কয়েক গ্রামের নেতাকর্মীরা উক্ত পথসভায় যোগদান করে পথসভাকে একটি জনসমুদ্রে পরিণত করেন।

 

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম মিলন, সভাপতি, যশোর জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, যুগ্ন সাধারণ সম্পাদক, যশোর জেলা আওয়ামীলীগ। মোঃ আতিক বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, যশোর জেলা আওয়ামীলীগ। শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

 

এসময় ডিহি ইউনিয়ান আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুরইসলাম তরফদারের সভাপতিত্বে ও ডিহি ইউনিয়ান আওয়ামীলীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম মিলন বলেন, শেখ হাসিনা সরকার বর্তমানে যে উন্নয়নের রোলমডেলে দাড়িয়ে আছে সেই ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে থাকতে হবে। যারা দলে থেকে দলের নির্দেশ অমান্য করে আজ বিরোধিতা করছেন তাদেরকে আমরা দাত ভাঙা জবাব দেব। কিসের জোরে বিদ্রোহী প্রার্থী হয়ে আজ নৌকার প্রার্থীকে হুমকি দেন সেটা আমরা দেখে নেবো। ডিহি ইউনিয়ানে কোন সন্ত্রাসী ও ভোট ডাকাতি কর্মকাণ্ড আওয়ামীলীগ বরদাস্ত করবে না। সকল সন্ত্রাসী সাবধান হয়ে যান, ২৮ তারিখের নির্বাচন হবে অবাধ সুষ্ঠ নির্বাচন। সবশেষে তিনি সকলকে নৌকার পক্ষে থেকে আসাদুজ্জামান মুকুলকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য কাধে কাধ রেখে কাজ করতে বলেন।

 

উক্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন, ফারুক হোসেন উজ্জল, সাংগঠনিক সম্পাদক, বেনাপোল পৌর আওয়ামীলীগ। মোঃ নুরুল আমিন বিশ্বাস, সদস্য, শার্শা উপজেলা আওয়ামীলীগ সহ শার্শা উপজেলা ও ডিহি ইউনিয়ান আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT