1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

কয়রা সরকারী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৫৮ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রার কয়রা সরকারী মহিলা কলেজের ২০২১ সালের এইচ,এস, সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২৪ নভেম্বর বেলা ১১টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের প্রভাষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক নুরুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধাক্ষ্য এইচ এম নজরুল ইসলাম।

 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চরম শিখরে পৌছাতে পারে না। সে জন্য তোমাদেরকে পড়াশুনায় আরও মনোযোগী হয়ে ভাল ভাবে পরীক্ষা দিতে হবে। এ ছাড়া ভালো ফলাফল করে দেশ জাতি সহ সমাজের মুখ উজ্বল করার পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহণের সিঁড়ি বেয়ে রাষ্ট্রের উচ্চ স্থান দখল করে নিতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রভাষক রেজাউল করিম, প্রভাষক মোস্তফা অলিউল্লাহ, প্রভাষক জহুরুল হক, প্রভাষক মোঃ রুহুল কুদ্দুস, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক উম্মে সালমা পারভীন, শিক্ষার্থী ফারজানা আক্তার, তানিয়া সুলতনা, মেহেরুন্নেছা ফারহানা, নাজমুন্নাহার, ফারজানা, মারিয়া, তানিয়া, সুরাইয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মোনাজাত করেন মাওলানা মোস্তফা অলিউল্লাহ। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর মাতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT