1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

স্বতন্ত্র প্রার্থী হিসাবে নাম প্রত্যাহার নাসিরের, সমর্থন নৌকার প্রার্থী গফফারকে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৯৩ বার পঠিত

 

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

 

আসন্ন ইউপি নির্বাচনে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে দলীয় ঘোষিত নৌকার প্রার্থী আঃ গফফারকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজের নাম প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন।

 

বুধবার (২৪ই নভেম্বর) বিকেলে পুটখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শার্শার এমপি শেখ আফিল উদ্দিনের মধ্যস্থায় আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন নাসির উদ্দিন।

 

নাসির বলেন, ইউনিয়নবাসীর ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলীয় নির্দেশনার বাইরে গিয়ে, বিভেদ সৃষ্টি করার পক্ষে আমি নই। তাই আমি নৌকার মাঝিকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

 

এমপি শেখ আফিল উদ্দীন বলেন, দল যাকে যোগ্য মনে করেছেন, তাকেই নৌকা প্রতীক দিয়েছেন। আমরা দলকে ভালবেসে, সবাইকে এক সাথে নিয়ে নৌকার মাঝিকে জয়যুক্ত করতে চাই। তাই সব বিভেদ ভুলে, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদেরকে নৌকায় উঠার আহবান জানাচ্ছি।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT