1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

দীর্ঘ সময় আয়কর প্রদানকারী লালমনিরহাট জেলার মোঃ সাইফুল ইসলামকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৬৬ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

বুধবার (২৪ নভেম্বর) আর. ডি. আর. এস বেগম রোকেয়া অডিটোরিয়ামে কর অঞ্চল-রংপুরের আয়োজনে কর অঞ্চল রংপুর এর অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন কর অঞ্চল-রংপুর কর কমিশনার আবু হান্নান দেলওয়ার। প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান (মোস্তফা)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুস আলীম মাহমুদ, রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা, রংপুর কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী। স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-রংপুর অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম, দীর্ঘ সময় আয়কর প্রদানকারী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারীগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, সেরা করদাতা ২০২১ দীর্ঘ সময় আয়কর প্রদানকারী লালমনিরহাট জেলার মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তাঁকে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT