1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

শাহজাদপুর উপজেলায় রাজাকারের ছেলেকে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে ক্ষোভে বিক্ষোভ ফুসে উঠেছে এলাকাবাসী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

কে এম নাছির উদ্দীন ,শাহজাদপুর সিরাজগঞ্জ।

 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সরকার দলের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় নৌকার প্রার্থীও চুরান্ত করা হয়েছে।

৯ টি ইউনিয়নে প্রকৃত আওয়ামীলীগের লোক মনোনয়ন পেলেও ৩নং পোতাজিয়া ইউনিয়নে পিচ কমিটির সদস্য আলাউদ্দিন সরকারের ছেলে ও রাজাকার বদর উদ্দিন এর ছোট ভাই আলমগীর জাহান বাচ্চুকে মনোনয়ন দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

রাজাকারের ছেলেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ ও তার মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিক্ষোভকারীরা দ্রুত মনোনয়ন বাতিলের দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, আলমগীর জাহান বাচ্চুর বাবা আলাউদ্দিন ছিলো রাজাকার ও পিচ কমিটির সদস্য। অথচ, তার ছেলেকেই নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এর তিব্র প্রতিবাদ জানাই ও মনোনয়ন দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি।

 

এব্যাপারে, আলমগীর জাহান বাচ্চুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।#####

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT