1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

ফুলপুরে রোড এক্সিডেন্টে দুই মোটরসাইকেল আরোহী নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি -মোঃকামরুল ইসলাম খান ।

 

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাশাটী নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো অ-১৪- ১৫৭৭) ফুলপুরগামী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই যাত্রী মারা যান। নিহতরা হলেন, ফুলপুর দিউ কলেজ রোডের নাজমুল হক দুলাল মাষ্টারের বড় ছেলে নাজমুস সাকিব (৩৫) ও সিকদার বাড়ির আজমত আলী সিকদারের ছেলে আজহারুল সিকদার (৩৬)।

 

দুর্ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করেন। পুলিশ কাভার্ড ভ্যান চালক শেরপুর জেলার নওহাটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫০) কে আটক করেছে।

 

 

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল পূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT