1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

আতাউল করিম সিলেট বিভাগের সেরা করদাতা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৪৪ বার পঠিত

 

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

চতুর্থবারের মতো সিলেট বিভাগের মধ্যে সেরা করদাতা (২০২০-২১) হয়েছেন তরুণ শিল্প উদ্যোক্তা একেএম আতাউল করিম।

 

সেরা করদাতা হিসেবে তার নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তার হাতে তুলে দেওয়া হবে।

 

এর আগে ২০১৯-২০, ২০১৮-১৯ এবং ২০১৭-১৮ সালে একইভাবে সিলেট বিভাগীয় পর্যায়ে সেরা করদাতা হয়েছিলেন তিনি।

 

সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিস্ত এলাকার বাসিন্দা ও সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী, লালদিঘীর পাড়ের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আবু বকর মার্চেন্ট ও মোছা. জাহানারা বকর’র একমাত্র পুত্র একেএম আতাউল করিম দেশের শীর্ষস্থানীয় এবিএম ওয়াটার কোম্পানির কর্ণধার। একইসঙ্গে তিনি পরিবেশ প্রকৌশল ব্যবসা, রেইনহারভেস্ট প্রজেক্ট, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও কন্টেইনার হেন্ডেলিং ব্যবসাও করছেন। তার এবিএম ওয়াটার কোম্পানির মাধ্যমে বাংলাদেশের সাবমেরিন, পায়রা গভীর সমুদ্রবন্দর, বাংলাদেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরশরাই ও চট্টগ্রাম নৌবাহিনীর বানৌজা ইশাখা ঘাটিতে ট্রিটমেন্ট প্ল্যান্ট সফলভাবে স্থাপন করা হয়েছে। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপন, বাংলাদেশের সবগুলো চিনিকলে বর্জ্য অপসারণ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে তার হাত ধরেই।

 

তিনি কক্সবাজারেও সিটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং টেকনাফ শহর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT