1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

শ্যামনগরে নৌকা প্রতীক বরাদ্ধ পাওয়ায় ইউপি নির্বাচনে উৎসবের আমেজ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

 

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর

উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র থেকে নৌকা প্রতিক বরাদ্ধ

পাওয়ার পর নির্বাচনে উৎসবের আমেজ চলছে।

 

চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী শ্যামনগর

উপজেলায় ভোট গ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর’২১। রিটানিং অফিসারের নিকট

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর।

 

নির্বাচন কমিশন থেকে শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনী তফসিল

ঘোষণা করা হয়। ১২টি ইউনিয়নের মধ্যে বাঁকী ৩টি ইউনিয়ন পরবর্তীতে ঘোষণা হতে

পারে বলে অনেকে মনে করছেন। এ অবস্থায় কেন্দ্র থেকে ৯ ইউপির নৌকা প্রতিক

প্রাপ্তরা হলেন কাশিমাড়ী ইউপিতে মোঃ শমসের আলী ঢালী, নুরনগর- মোঃ বখতিয়ার

আহম্মেদ, কৈখালী- মোঃ রেজাউল করিম, রমজাননগর- মোঃ শাহনুর আলম,

মুন্সিগঞ্জ- অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী- ভবতোষ কুমার মন্ডল, আটুলিয়া-

গাজী কামরুল ইসলাম, পদ্মপুকুর- এস এম আতাউর রহমান ও গাবুরা- জি এম শফিউল

আযম লেনিন। নৌকা প্রতিক পাওয়ার পর ইউনিয়ন গুলিতে ভোটের উৎসবের আমেজ

বিরাজ করছে।

 

এ দিকে উপজেলায় প্রত্যহ মনোনয়ন ফরম জমাদানের জন্য বিভিন্ন পদের

প্রার্থীদের তৎপরতা দেখা যাচ্ছে। উপজেলায় রির্টানিং অফিসারের দায়িত্ব

পালন করছেন নুরনগর, মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের উপজেলা নির্বাচন

অফিসার, পদ্মপুকুর ও আটুলিয়া ইউপির দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি

অফিসার, গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউপির দায়িত্ব পালন করছেন সিনিয়র উপজেলা

মৎস্য অফিসার ও কাশিমাড়ী ও কৈখালী ইউপির দায়িত্ব পালন করছেন উপজেলা

পরিবার পরিকল্পনা অফিসার।

 

জানা যায় শ্যামনগর উপজেলায় ১২ ইউপিতে মোট ভোটার সংখ্যা ২৯১০১০ জন। এর

মধ্যে পুরুষ ভোটার ১৪৮৩৭২ জন ও নারী ভোটার ১৪২৭১৯ জন।

 

ছবি- শ্যামনগরে নৌকা প্রতিক প্রাপ্তরা।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT