1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

রংপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২০৩ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। রবিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর বোতলার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে জাতীয় মাদকদ্রব্য একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত হলেন বাহার কাছনা সিগারেট কোম্পানী দাওয়াইটারী এলাকার বাবুল মিয়ার ছেলে সাজু মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।

সাজ্জাদ হোসেন আরও বলেন, রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে। রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান নির্দেশনা দেন। মাদক বিরোধী অভিযান নেতৃত্বে দের এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) বাবুল ইসলাম, এসআই (নিঃ) নাজমুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT