1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

লালমনিরহাটে ঝুঁকির মধ্য দিয়ে চলছে পল্লী বিদ্যুৎ সরবরাহ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের (চর কুলাঘাট, টিকটিকির হাট, চর খাটামারী, আলোক দিঘি, মৃদুয়ারকুটি, কালিরপাঠ, বস্তিখাটামারী, শিবেরকুটি ও ওয়াবদা বাজারসহ বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক ট্রান্সমিটারের ব্যারেল ছাড়াই বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে বলে জানা যায়।

 

চর খাটামারী এলাকার আবেদ আলী জানান, গুনা এবং জিআই তার দিয়ে সংযোগ চালু রাখা হয়েছে। এমনকি সেকশন ডিভাইডার পয়েন্টেও এভাবে সংযোগ চালু রাখা হয়েছে। রাতের বেলা কোন প্রকার সমস্যা হলে অফিসে কল দিলেও উক্ত সমস্যা নিরসনে সুফল মেলেনি।

 

তিনি আরও বলেন, বিদ্যুৎ প্রবাহ সুনিশ্চিত করতে সুপরিবাহী ফেজ ব্যবহার করা হয় কিন্তু এখানে এর পুরোটাই ব্যতিক্রম।

 

সরেজমিন ঘুরে দেখা যায়, বেশীর ভাগই বাড়িতে যে সংযোগ প্রদান করা হয়েছে তার প্রত্যেকটির সংযোগস্থলে কানেক্টর ছাড়াই তার জয়েন্ট করা হয়েছে। ঢিলেঢালা সংযোগের ফলে বাড়িতে থাকা বিল মিটার, ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, রাইচ কুকার, পাম্প ও বাল্বসহ যাবতীয় জিনিসপত্রের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে, এসব পণ্য কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

 

এ বিষয়ে লালমনিরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রকোশৌলী মাহমুদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে ঢাকা হেড-অফিসের একটি মিটিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেছি সেখান থেকে ট্রান্সমিটারের ব্যারেল সাপ্লাই না থাকায় আমরা কাজগুলো যথা সময়ে করতে পারছি না, তবে কখন সাপ্লাই হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ করেননি।

 

এলাকাবাসীর জোড়ালো দাবি যাতে অতিদ্রুত উক্ত সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং ঝুঁকির প্রবনতা থেকে আমরা পরিত্রাণ চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT