1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

হাওড়ার শিশু হোমে যৌন নিগ্রহের জেরে গ্রেফতার তৃনমূল দলের নেত্রীর পুত্রবধূ সহ, ৯,জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

হাওড়ার শিশু হোমে যৌন নিগ্রহের জেরে গ্রেফতার তৃনমূল দলের নেত্রীর পুত্রবধূ সহ, ৯,জন।

পশ্চিম বাংলার হাওড়া জেলার সালকিয়ার করুণা ওয়েস্ট উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি নামে পরিচিত এই হোমে ছোট শিশুদের কেনাবেচার কাজ চলছিল দীর্ঘদিন ধরে। এর পর দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিশুদের বিক্রি করে দিত এই হোম থেকে। এমন অভিযোগ ছিল। তার মধ্যে অভিযোগ আসে হোমের ছোট শিশুদের উপর যৌন নির্যাতনের শিকারের ঘটনা। নড়েচড়ে বসে প্রশাসন। কিন্তু এই হোমের মালিক পশ্চিম বাংলার বর্তমান শাসক দলের নেত্রী ও হাওড়া পৌরসভার সাবেক ডেপুটি মেয়র শ্রীমতী মিনতি অধিকারীর পুত্রবধূ শ্রীমতী গীতাশ্রী অধিকারীর নামে ছিল। তিনি হোমের মালিক। গত বিধান সভা নির্বাচনে হাওড়া পৌরসভার ডেপুটি মেয়র শ্রীমতী মিনতি অধিকারী শাসক তৃনমূল দলের বিপক্ষে গিয়ে বিজেপি কে সাহায্য করে ছিল। সেখান থেকে দূরত্ব বাড়তে থাকে তৃনমূল দলের সাথে মিনতি অধিকারীর। কিন্তু পুলিশ লক্ষ রাখছিল হোমের উপর। গতকাল গভীর রাতে আচমকা হানা দেয় হোমে এবং ওখান থেকে গ্রেফতার করা হয় দায়িত্ব পালন করা অফিসারদের। এবং পরে হোমের মালিক শ্রীমতী গীতাশ্রী অধিকারী কে গ্রেফতার করে হাওড়া জেলার পুলিশ। আজ অভিযুক্তদের হাওড়া জেলা জজকোর্টে তোলা হবে। এবং পুলিশের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবেন বলে জানা গেছে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT