1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

ঝালকাঠির সাংবাদিক আক্কাস সিকদারের শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১ অর্জন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৯২ বার পঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 

ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বারবার নির্যাতনের শিকার, সাংবাদিক নেতা, আপোসহীন সাহসী সাংবাদিক আক্কাস সিকদার শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডে ২০২১ ভূষিত হয়েছেন। ঢাকাস্থ শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ এ অ্যাওয়ার্ড প্রদান করেন।

 

উল্লেখ্য, ঢাকাস্থ শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬ টায় ঢাকা বিজয়নগর হোটেল ৭১ এর হল রুমে “স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ প্রদানের আয়োজন করে।

 

সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এর পক্ষ থেকে গুনীজন হিসেবে লালন কন্যা ফরিদা ইয়াসমিন এবং অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক আক্কাস সিকদারসহ ৫ সাংবাদিক এবং সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ইসলাম লিপিসহ ২০ গুণিজনকে গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১ সম্মাননাপত্র, ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শহীদুর রশীদ ভূইয়া ও অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও মহা-সচিব মোঃ আর. কে রিপন।

 

অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে আক্কাস সিকদার বলেন, আমি শেরে-বাংলা এ কে ফজলুল গবেষণা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা আমার মত একজন নির্যাতনের শিকার সাংবাদিককে মূল্যায়ন করেছে। আমি আমার অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য আমার সাথের সকল সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, ছোটভাই, বড়ভাই, সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞ। যাদের সাহায্য সহযোগিতা ভালোবাসায় আমি আজকের আক্কাস সিকদার হতে পেরেছি।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT