1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

সুজানগরের বর্ষিয়ান আ’লীগ নেতা আলহাজ্ব বন্দে আলীর দাফন সম্পন্ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

এম মনিরুজ্জামান, পাবনা:

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এ কেএম বন্দে আলী মিঞার দাফন সম্পন্ন হয়েছে। তিনি শুক্রবার সকাল ১১ টা ২৫ মিনিটে পৌরসভার ৩ ওয়ার্ডের ভবানীপুর জিরো পয়েন্ট মোড়ে তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) শনিবার সকাল ১০ ঘটিকায় সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে তারাবাড়ীয়া গোরস্থানে দাফন করা হয়। মৃত কালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আজিজুর হক আরজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মোল্লা, জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার সহ বীরমুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ পরিচালনা করেন, সুজানগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ রফিকুল ইসলাম।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT