1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

শাজাহানপুরে শ্মশান ঘাটের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

 

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুরে চাঁচাইতারা শ্মশান ঘাটে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সজল (৩১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

শনিবার দুপুরে লাশ উদ্ধার করা হয়। সজল শাজাহানপুর উপজেলার সাজাপুর দক্ষিণপাড়ার মৃত ইব্রাহিমের ছেলে বলে জানাগেছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল শনিবার বেলা ১২টার দিকে শ্মশানঘাটে ছোট্ট একটি গাছের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলতে দেখেন এলাকাবাসি। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সজলের স্বজনদের বরাদ দিয়ে শাজাহানপুর থানার এস.আই আল আমিন জানিয়েছেন, সজল চট্টগ্রামে একটি কোম্পানীতে চাকুরি করতেন। কিছু দিন আগে স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটে। বিষয়টি নিয়ে সজল মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। এক পর্যায়ে চট্টগ্রামে থেকে সজল বাস যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে গতকাল শনিবার ভোর ৬টার দিকে বাস থেকে নিজ এলাাকয় পৌঁছেন। এরপর দুপুরে চাঁচাইতারা শ্মশানে একটি গাছের সাথে তার লাশ দেখতে পান এলাবাসি।

 

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পকেটে থাকা বাসের টিকিট থেকে তার পরিচয় জানাগেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT