1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

ফুলপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।

ময়মনসিংহের ফুলপুরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে ফুলপুর পৌরসভার গ্রীণ রোডে ওই মাহফিল অনুৃষ্ঠিত হয়। দোয়া পূর্বসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এড. আবুল বাসার আকন্দ। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজা উদ্দিন সুজার সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কায়সার ফেরদৌসের সঞ্চালনায় অনুৃষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ (উত্তর) জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আবুল হাসান মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন শাহরিয়ার বাবু, মিজানুর রহমান, আব্দুল হাদী আকন্দ সানোয়ার, সদস্য তানভীর আহমেদ সোহাগ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোয়েব হাসান সাদ, নাসির, মনির সরকার, শাহজাহান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT