1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সিলেট মহানগর ও বিভাগীয় কমিটির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

 

মোঃ মোস্তফা উল্লাহ জালালাবাদ (সিলেট) প্রতিনিধিঃঃ

বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সিলেট মহানগর ও বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা উল্লাহর পরিচালনায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ইউরোপীয় ইউনিয়নের সভাপতি আনোয়ার উদ্দিন আহমদ রুনু। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি জেসমিন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক নজমুল ইসলাম, সিলেট মহানগর কমিটির সহ সভাপতি সৈয়দ আখতার আহমদ চৌধুরী, সিলেট মহানগর কমিটির সহ সভাপতি আনোয়ারুল আজিজ কাজল, সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি আনোয়ারুল হক, সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিক আহমদ পিয়ার,সিলেট মহানগর কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক তোফায়েল আহমদ, সিলেট বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক গৌতম চন্দ্র সাহা, সিলেট মহানগর কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক চৌধুরী, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী রিফাত আহমদ, মহানগর কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আলী,মহানগর কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ রুকন,সিলেট বিভাগীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক এরশাদ মিয়া, সিলেট মহানগর কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজনীন হাসান, জালালাবাদ থানা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর পারভেজ, ২৩ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদ কবির, সিলেট জেলা যুবলীগ নেতা আবু সুফিয়ান,সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হুশিয়ার আলম,বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল আমিন জয়নাল,সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুন্না আহমদ,সিলেট সদর স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ আলী, আরিফ আহমদ,সিলেট বিভাগীয় কার্যকরী সদস্য ইসমাইল আলী,প্রভাতী হোটেল এন্ড পার্টি সেন্টারের পরিচালক আরাধন তালুকদার,প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন আমরা আমাদের প্রাণপ্রিয় সংগঠন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের আগামী ৯ ই ডিসেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে আমরা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দিন মবু ভাইয়ের দিক নির্দেশনা মোতাবেক যেকোন সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছি। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার উদ্দিন আহমদ রুনু বলেন, আমাদের সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে আমরা সিলেটে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবো। সিলেটের আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতৃবৃন্দ উপস্তিত হওয়ায় আপনাদের মতামত ও আমরা নিতে চাই এবং সম্মেলন বাস্তবায়ন কমিটি করার সিদ্ধান্ত ও ব্যক্ত করেন আনোয়ার উদ্দিন আহমদ রুনু। আজকের অনুষ্ঠানে আসা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকেও আমাদের বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সিলেট বিভাগীয় কমিটি ও সিলেট মহানগর কমিটিতে অন্তর্ভুক্ত করার ঘোষনা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT