1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

পশ্চিম বাকলিয়া কিশোর গ্যাং লিডার সোহেল (সেলু) অস্ত্রসহ গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।

 

নিজেকে শ্রমিক লীগ নেতা পরিচয়ের আড়ালে মূলত নানান অপরাধ কর্মকান্ডের হোতা সোহেল রানা সেলুকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

র‍্যাব সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৮ ই নভেম্বর) অভিযান চালিয়ে তাকে বাকলিয়া থেকেই গ্রেপ্তার করা হয়েছে।

নগরীর বাকলিয়া থানাধীন ১৭ নং পঃ বাকলিয়া ওয়ার্ডস্থ বগারবিল, শান্তিনগর সহ আশেপাশের কয়েকটি এলাকার অপরাধ মূলক কর্মকান্ডে তার সম্পৃক্ততা থাকার তথ্য মিলেছে।

গ্রেপ্তারকৃত সেলু চট্টগ্রাম নগরীতে সক্রিয় একটি চোরের দলের গডফাদার। নিজেকে শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই সেলু এসব অপকর্ম করে আসছিল। পাশাপাশি মাদক ব্যবসা কিশোর গ্যাং লিডার , ছিনতাই, এলাকায় ত্রাসের রাজত্ব, আরো বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিল।

গ্রেপ্তারকৃত সোহেল রানা প্রকাশ ছেসরাসেলু কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধন্যারপাড়ের মৃত মোহন মাঝির ছেলে। থাকেন চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া থানার শান্তিনগর বগারবিলে বসবাস করে বলে জানা যায়।

এলাকার সুত্রে জানা যায়, সোহেল রানা সেলু স্থানীয় এক কাউন্সিলর এর অনুসারী পরিচয়ে প্রভাব বিস্তার করে আসছিল এলাকায়। এছাড়া শ্রমিক লীগ নেতা পরিচয়ে নানা অপকর্ম সংঘটিত করতো প্রকাশ্যে।

অবৈধ অস্ত্র সহ আটকের পর র‍্যাব সোহেল রানা সেলুকে বাকলিয়া থানায় হস্তান্তর করে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমেনা বেগম গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাকলিয়া থানায় অস্ত্র আইনে সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। বাকলিয়া এলাকায় চুরি, চাঁদাবাজি, মাদক কারবার সহ কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে নিজের একটি বলয় তৈরি করে সে।

 

এর আগে ২০১৯ সালের আগস্ট মাসে দেশীয় বন্দুক, স্বর্ণালংকার ও বেশকিছু চোরাই মালামালসহ কোতোয়ালি থানার পুলিশের হাতে সে আটক হয়। ওই থানার দায়িত্বশীল কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, একটি চোর চক্রের তিনজনকে গ্রেপ্তারের পর এদের মধ্যে একজন আদালতে জবানবন্দি দেন। সেই জবানবন্দিতে সোহেল রানা ওরফে সেলুর নাম উঠে এসেছিল। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT