1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি: ‘শত্রুভাবাপন্ন’ নয়, সরকারকে মানবিক হতে হবে…আ স ম রব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।

 

সাবেক প্রধানমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনে জামিন দিয়ে দ্রুত বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।

 

বিবৃতিতে তিনি বলেন ‘খালেদা জিয়ার চিকিৎসায় কোন অজুহাত সৃষ্টি করে তথাকথিত আইনের দোহাই দিয়ে বিদেশ প্রেরণে বাধা সৃষ্টি করার সরকারের অপকৌশল বড় বিপর্যয় ডেকে আনতে পারে। মানবতা কোন করুণার বিষয় নয়। সরকারকে অবশ্যই ‘মানবীয় কর্তৃত্বের’ অধীনস্থ থাকতে হবে। প্রতিহিংসা বা নির্মমতা দিয়ে মানবিক সমাজ বিনির্মাণ করা যায় না। শত্রুভাবাপন্ন নয়- সরকারকে মানবিক হতে হবে।

 

খালেদা জিয়ার জীবন সুরক্ষায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা সরকারের রাজনৈতিক কর্তব্য। খালেদা জিয়ার জীবন সুরক্ষায় জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন।

 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউতে স্থানান্তরের সংবাদে দেশবাসীসহ আমরাও উদ্বিগ্ন।

 

দেশবাসীর ন্যায় আমিও আশা করছি সরকার অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT