1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

লালমনিরহাটে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীকে মারপিট!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাটে মাদক সেবনে বাঁধা দেওয়ায় সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় ৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলাধীন হাড়ীভাঙ্গায় দীর্ঘদিন যাবত খাদ্যদ্রব্য ও ডিলারশিপের ব্যবসা চালিয়ে আসছিল আসাদুজ্জামান রোকন (৩৫)। রোকনের দোকানের পিছনে বেশ কিছুদিন যাবত কয়েকজন মাদকসেবী মাদক গ্রহণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ নভেম্বর) বিকালে রোকনের দোকানের পিছনে মানিক হোসেনের ছেলে মিলন হোসেন (১৯) এবং মনসুর আলীর দুই ছেলে মানিক মিয়া (৩৮) ও সুমন (৩০) সংঘবদ্ধভাবে মাদক সেবন করতে থাকে। মাদক সেবনে বাঁধা দেওয়ার কারনে ঝগড়া ঝাটির একপর্যায়ে পূর্ব পরিকল্পিত ভাবে মাদকসেবীরা রোকনকে দোকানের সামনেই লাঠিসোটা ও ধারালো ছুরি দিয়ে মারধর শুরু করে। খবর পেয়ে রোকনের ছোট ভাই আরিফুজ্জামান (২৮) ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। এতে দুজনেই রক্তাক্ত ও গুরুত্বরভাবে জখম হয়। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। উপস্থিত জনতা বাঁধা দিলে মাদকসেবীরা রোকন ও আরিফুজ্জামানকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনাটি লালমনিরহাট সদর থানার এস আই সাদ্দাম হোসেন তদন্ত করার ৩/৪দিন অতিবাহিত হলেও মামলা রের্কডে পুলিশের গড়িমসি অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে এস আই সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, দুপক্ষেই থানায় অভিযোগ করেছে। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করার সময় নিয়েছেন। মিমাংসা না হলে মামলা রের্কড করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT