1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

সরিষাবাড়ীতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২০০ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, জেলা তথ্য কর্মকর্তার কার্যালয় সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহেদুর রহমান শাহেদ, বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ প্রমূখ।

 

এ সময় জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধ ও গুজব, নিরাপদ মাতৃত্ব, খাদ্য ও পুষ্টি, ধুমপান, স্বাস্থ্যকর জীবন যাপন ও ব্যায়াম, চিকিৎসা সচেনতা ও কুসংস্কার পরিহার, অটিজম ও শিশু স্বাস্থ্য, বাল্যবিবাহ, যৌতুক, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং, জন্ম নিবন্ধন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, তথ্য অধিকার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারঃ জনগণের দোরগোড়ায় সেবা, অনলাইনে ডিজিটাল সেবা, সেবা প্রদান প্রতিশ্রুতি ও সিটিজেন’স চার্টার্স বিষয়ে আলোচনা করেন।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT