1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

কয়রায় হরিণের মাংস সহ আটক -১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২০২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

বন বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড- এর যৌথ অভিযানে সাড়ে ৫ কেজি হরিণের মাংস সহ ১ জন পাচারকারিকে আটক করা হয়েছে।

আটককৃত হরিণের মাংস পাচারকারি হলেন কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের তৈয়বুর রহমান গাজীর পুত্র এনামুল হক (২৬)। জানা গেছে গতকাল ১৭ নভেম্বর ভোর ৫ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেন ও আংটিহারা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার প্রজিত বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে জোড়শিং বাজারের পার্শ্ববতি বেড়িবাঁধের উপর থেকে মাংস সহ তাকে আটক করা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত মাংস উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে ফেলা হয়েছে।

 

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখঃ- ১৮/১১/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT