1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ে প্রথমবার “বডি বিল্ডিং” প্রতিযোগীতা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১৯৩ বার পঠিত

আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

“ব্যায়াম করুন, সুস্থ থাকুন, মাদকমুক্ত সমাজ গড়–ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ফিটনেস জীমের আয়োজনে এই প্রথবার অনুষ্ঠিত হল “বডি বিল্ডিং” প্রতিযোগীতা।

 

বুধবার রাতে শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে ফিটনেস জীমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিটনেস জীম এর সত্বাধিকারী ওমর ফারুক।

 

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এ্যাসোসিয়েসনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাজেদ জাহাঙ্গীর সহ জীম এর ট্রেইনার ও অন্য সদস্যবৃন্দ।

 

বডি বিল্ডিং প্রতিযোগীতায় ৬জন প্রতিযোগী অংশগ্রহন করে। তার মধ্যে হতে তিনজনকে প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। এসময় মরতুজা মোনা ও ফিরোজ নামের দুইজন বিচারক প্রতিযোগীতের শারিরিক কসরত দেখেন। প্রতিযোগীতায় ১ম শান্ত ইসলাম, ২য় রাজ ও ৩য় হয় বাঁধন।

 

পরে বিজয়ীদের হাতেঁ ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথীবৃন্দ। অতিথিরা এমন আয়োজনে সাধুবাদ জানান। জীম সুঠাম দেহ, সুস্থ দেহ গঠন ও মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন অতিথিরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT