1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

গণপরিবহনে ভাড়া নৈরাজ্য; রাষ্ট্র ‘সিন্ডিকেটের’ হাতিয়ার হতে পারেনা ….আ স ম রব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

জ্বালানি তেলের মূল্যকে কেন্দ্র করে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি এবং নাভিশ্বাস অবস্থায় যাত্রীদের ‘বলি’ দেয়ার যে কর্মকাণ্ড গত কয়েকদিন ধরে প্রদর্শিত হলো তাতে আশঙ্কা করা হচ্ছে সিন্ডিকেট এবং সরকারের মাঝে কোন অলৌকিক গোপন আঁতাত রয়েছে। দেশের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে জনগণের স্বার্থ সংরক্ষণের প্রশ্নে রাষ্ট্র তাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে না। জনগণ রাষ্ট্র এবং সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে, তা রাষ্ট্রের জন্য এক অশনি সংকেত।রাষ্ট্র কোন সিন্ডিকেটের হাতিয়ার হতে পারেনা। সরকারের এসব সর্বনাশা পদক্ষেপ রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট করে ফেলছে।

দীর্ঘ এক যুগের অপশাসনে এমনিতেই রাষ্ট্র দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠেছে। উপরন্তু, রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করণ প্রক্রিয়া যেভাবে শুরু হয়েছে তাতে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জনগণের মালিকানাধীন রাষ্ট্রের বিলুপ্তি ঘটতে আর বেশী সময় লাগবে না।

গত কয়েকদিনে জ্বালানি তেলের মূল্যকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট ও পরিবহন ভাড়া বৃদ্ধিসহ জনগণের দুর্ভোগ ও ভোগান্তির যে চিত্র ফুটে উঠেছে তাতে দেখা যায় সকল পক্ষই জনগণকে ‘জিম্মি’ ক’রে এবং ‘বলি’ দিয়ে ফায়দা হাসিল করছে, কোন পক্ষই জনগণের ন্যায় সঙ্গত দাবীদাওয়া বিবেচনায়ই নিচ্ছে না।

পরিবহন ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে যাত্রীদের মাঝে যে ক্ষোভ, যে হতাশা এবং যে শোচনীয় অবস্থা বিরাজ করছে তা যথাযথভাবে মীমাংসা করতে না পারলে চরম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সরকারকে এপ্রশ্নে অবশ্যই ‘ন্যায় সঙ্গত’ সমাধানের উপায় উদ্ভাবন করতে হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT