1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধিঃ-বিলাইছড়িতে

সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা বা সহায়তা প্রদান করা হয়েছে। বিলাইছড়ি জোনের জোন কমাণ্ডার বিএ-৭০৩২ লেঃকর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি দিক নির্দেশনায় ফারুয়া ইউনিয়নে অসহায় জনগণকে অপরাজেয় ৬ বীর- এর বিলাইছড়ি জোনের ব্যবস্থাপনায় বা উদ্যোগে এইসব চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

 

 

দূর্গম এলাকা ৩ নং ফারুয়া ইউনিয়নে বাজার এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে এইসব বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা সহায়তা বা সেবা প্রদান করেন বিলাইছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল রিফাত এএমসি।

 

 

সেবা গ্রহনকারীদের মধ্যে পুরুষ -২৫ জন,মহিলা ৪০ জন এবং শিশু ৮৫ জন। তাদেরকে চিকিৎসা সহায়তা বা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ- পত্র দেওয়া হয়েছে।

 

 

৩ নং ফারুয়া ইউনিয়নটি দূর্গম হওয়ায়, সেখানে তেমন স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নত নয়।কয়েকটি ফার্মেশী দোকান থাকলেও রক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষার ব্যবস্থা না থাকার কারণে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা।দূর্গমতা হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থাও সুবিধা নয়।

 

 

তাছাড়া ঐসব এলাকায় একটি উপ- স্বাস্থ্য কেন্দ্র থাকলেও বিদ্যুৎতের ব্যবস্থা না থাকার কারণে এবং প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ ও জনবল না থাকার কারণে ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে জানা যায় ঐ এলাকার মানুষ।

 

 

তা-ই দূর্গম এইসব এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী দীঘলছড়ি জোন বিলাইছড়ি -এর পক্ষ হতে নিয়মিত ঔষধ সহ প্রয়োজনী চিকিৎসার সহায়তা দিয়ে যাচ্ছে।

দূর্গম ও সুবিধা বঞ্চিত এলাকায় ফ্রি মেডিক্যাল সেবা পেয়ে এলাকার জনগণ অত্যন্ত খুশি।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT