1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুরের কাউনিয়ার তিন ইউনিয়নের ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

 

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুরের কাউনিয়ার তিন ইউনিয়নের ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের বর্ধিত সভায় সকলের মতামতের ভিত্তিতে ৫ বিদ্রোহী প্রার্থীকে তাদের স্ব-স্ব পদ থেকে বহিস্কার করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ অক্টোবর কাউনিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে দলীয় নির্দেশনা অমান্য করে বালাপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু ফেরদৌস মো. মোহসীন হিরা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম, হারাগাছ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজার রহমান বসুনিয়া, কুর্শা ইউনিয়নে রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ দলের সিদ্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ কারণে তাদের স্ব-স্ব পদ থেকে বহিস্কার করা হয়েছে।

ওই সভায় জানানো হয় এরপর আওয়ামী লীগের কেউ যদি দলীয় প্রার্থীকে সমর্থন বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে তা হলে তাদেরকে নামের তালিকা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আব্দুল জলিল, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, বালপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT