1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

রামগড়ে তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৩৯ বার পঠিত

মোজাম্মেল হোসাইন, রামগড় প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির রামগড়ে তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে মঙ্গলবার (১৬ নভেম্বর) রামগড় বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মোঃ মনসুর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমদ,খাদ্য গুদামের অফিসার ইনচার্জ মোঃ আসাদ ভূঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ ইউনুস,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল আলম জিকু।

সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ, আমার বাড়ী আমার খামার,নারীর ক্ষমতায়ন,আশ্রয়ণ প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ,শিক্ষা সহায়তা কর্মসূচি,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা,বিনিয়োগ বিকাশের বিষয়ে সরকারের কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন এবং এ সকল সেবা প্রাপ্তি এবং সম্পৃক্ত থাকার বিষয়ে উপস্থিত সকলকে অনুরোধ জানান।এসময় স্থানীয় জনপ্রতিনিধি, পাড়াকর্মী,শিক্ষক এবং তৃণমূলের মহিলারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বিশেষ উদ্যোগ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT