1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

আমতলীতে ৪৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারী গ্রেফতার!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৪১ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে চিহ্নিত এক মাদক কারবারী মোঃ শাহাবুদ্দিন হাওলাদারকে (৩৫) ৪৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

 

আমতলী থানা সূত্রে জানা গেছে, আজ (সোমবার) সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার কুকুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাঝগ্রামের কালভার্টের উপড় থেকে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করার সময় কারবারী শাহাবুদ্দিন হাওলাদারকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত কারবারী ওই গ্রামের বাসিন্ধা নূর ইসলাম হাওলাদারের পুত্র। সে ওই এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।

 

আটককৃত কারবারীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

 

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, মাদকে কোন ছাড় নেই। গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃতর কারবারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT