1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

মহাসড়কের অধিগ্রহণকৃত জায়গায় দোকান ঘর নির্মাণে অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

ফোরলেন মহাসড়কের জন্য অধিগ্রহণ করা সরকারি জমিতে দিনদুপুরে দখল করে দোকন ঘর নির্মান করা হচ্ছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। ঘটনাটি বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বন্দরে। বিষয়টি নিয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন, সড়ক জনপথ এবং সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২ এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ করলেও বন্ধ হয়নি নির্মান কাজ।

অভিযোগ সূত্রে জানাগেছে, ফোরলেন সড়ক উন্নয়নের কাজ মাঝিড়া বন্দর এলাকায় পুরোদমে শুরু না হওয়ায় পতিত রয়েছে সরকারের অধিগ্রহনকৃত জমি গুলো। এই সুযোগে আজ সোমবার (১৫ নভেম্বর) আবু সাইদ নামের এক ব্যক্তি দলবল নিয়ে সরকারের অধিগ্রহনকৃত জমির কিছু অংশ দখল করে নিয়ে দ্রুতগতিতে দোকান ঘর নির্মান শুরু করে।

 

এবিষয়ে দোকান নির্মানকারি আবু সাইদ বলেন, আমার জমিতে আমি দোকান নির্মান করছি। সরকার থেকে এখনও দশমিক দুই শতাংশ জমির টাকা পাইনি তাই ঘর নির্মান করেছি।

 

তবে ওখানকার এক দোকান মালিক জাহিদুল ইসলাম বলেন, আবু সাইদের জমির পেছনে আমার জমির কিছু অংশ সরকার অধিগ্রহন করেছে। এতে সাইদের পুরো জমি এখন সরকারের। টাকাও তুলেছে সে। তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা নির্বাহি অফিসারকে লিখিত ভাবে অবগত করেছিলাম। তিনি এসে কাজ করতে নিষেধ করে গেছেন। এছাড়া সাসেক এর লোকজনও এসে নিষেধ করে গেছেন। তারপরও সেখানে পাকা দোকান ঘর নির্মান হচ্ছে।

এবিষয়ে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর উপসহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, আবু সাইদ অধিগ্রহনকৃত জমির উপর দোকান ঘর নির্মান করছেন। সরেজমিনে তার প্রমান মিলেছে। মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এবিষয়ে সড়ক ও জনপথ বগুড়ার নির্বাহি প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, অধিগ্রহণকৃত জমি দখলের বিষয়ে মৌখিক ভাবে অবগত হয়েছি। সার্বেয়ারকে নির্দেশ দেয়া হয়েছে বিষয়টি সরেজমিন তদন্ত করতে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT